সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বিজয়ের উল্লাসে মেতে উঠতে

বিজয়ের উল্লাসে মেতে উঠতে

 

 

 

 

 

-: ক্ষুদ কবি তানভীর মোর্শেদ তামীম :-

আমরা কি ভুলে গেছি

বিজয়ের উল্লাসে মেতে উঠতে

লাল সবুজের পতাকা তলে

ত্রিশ লক্ষ শহীদের প্রাণ ঝরে

নরপশুদের নিষ্টুর অভিযানে।

না…!

আমরা ভুলি নি

যেমন ভুলি নি

বিজয়ের উল্লাসে মেতে উঠতে

কত যুবক জীবন্ত লাশ হয়ে

গভীর প্রতিক্ষায় রাতজেগে

নির্ভয়ে আমৃত্যু লড়াই করেছে

ধারালো বেয়নেটের মুখে।

তেমনি ভুলি নি

বিজয়ের উল্লাসে মেতে উঠতে

কত নারী

হারিয়ে ফেলেছে তার সম্ভ্রম

আর কত শিশু হামাগুড়ি দিয়েছে

তার পিতামাতার লাশের উপর

ভুলি নি আমরা

বিজয়ের উল্লাসে মেতে উঠতে

পরাধীনতার গ্লানিকে মুছে ফেলতে

শত্রুসেনার

অত্যাচারকে রুখে দিতে

কত প্রাণের স্পন্দন

নদীর বুকে ভেসে গেছে

ধারালো অস্থের আঘাতে।

না…!

ভুলি নি আমরা

কিভাবেই বা ভুলব? এই ইতিহাস

তাইতো…

যতদিন বাংলার আকাশে সূর্য উঠবে

ততদিন বাঙালি জাতি তাঁদের স্মরণ করবে…

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.