বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টের তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৫টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয় অনুষ্ঠান। যদিও ৪টায় শুরু হওয়ার কথা ছিল অনুষ্ঠান। আয়োজকরা বৃহস্পতিবার রাতেই অনুষ্ঠান শুরুর সময় এক ঘন্টা পিছিয়ে দেন। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ডিবিএল গ্রুপ। তারা বিপিএলের দল চিটাগং ভাইকিংসেরও মালিক।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশী-বিদেশি তারকারা পারফর্ম করবেন। বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তারকাদের পারফরম্যান্সের শুরুতেই থাকছে বাংলাদেশের নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও তার দলের নৃত্য। সূচি অনুযায়ী পরে দেশীয় ব্যান্ড দল চিরকুট, ব্যান্ড দল এলআরবি, সংগীতশিল্পী মমতাজ অনুষ্ঠানে গান পরিবেশন করার কথা। তাদের পরই পারফর্ম করবেন ভারতীয় শিল্পী কেকে।
তারকাদের পারফরম্যান্সের এই পর্যায়ে বিরতি আসবে। কেকে’র পরিবেশনা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন।
বিসিবি সভাপতির বক্তব্যের পরে শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ আসবেন মঞ্চে। বলিউড তারকা হৃতিক রোশান মঞ্চে উঠবেন সবার পরে। তার পরিবেশনার পর লেজার শো ও আতশবাজি দিয়ে শেষ হবে অনুষ্ঠান।
-নতুনবার্তাডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.