সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কোভিড (করোনাভাইরাস) সংক্রান্ত / বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৯ লাখ ৭০ হাজার

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৯ লাখ ৭০ হাজার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৬৯ হাজার।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৬৯ হাজার ২৯৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার ২৭০ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৩১ লাখ ১০ হাজার ২২ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৪ হাজার ৫০৬ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৭০ লাখ ৪৬ হাজার ২১৬ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৬০ হাজার ১০৫ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ হাজার ৯৬৫ জন।

করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৬০ হাজার ৮৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ৩৫০ জন।

করোনায় মৃতের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ হাজার ৬৯৩ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৫৮০ জন।

আরো পড়ুন: করোনা ঠেকাতে ফের লকডাউনে ব্রিটেন!

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১১ লাখ ৯ হাজার ৫৯৫ জন। আর মৃতের সংখ্যা ১৯ হাজার ৪৮৯ জন।

সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৪৪ লাখ ৯৪ হাজার ৭২০ জন), দ্বিতীয় অবস্থানে নেমে গেছে যুক্তরাষ্ট্র (৪২ লাখ ৯৯ হাজার ৫২৫ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৩৮ লাখ ৮৭ হাজার ১৯৯ জন)।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

সূত্র:somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

http://coxview.com/wp-content/uploads/2022/08/Vaccination-Corona-Children-2.jpg

জেলা-উপজেলায় শিশুদের করোনা টিকা আজ থেকে শুরু

অনলাইন ডেস্ক : দেশের জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ। ...

Portrait of a professional, showcasing contact details and role information.