১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর সেবামূলক প্রতিষ্ঠান ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হসপিটালের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফ্রি চিকিৎসা সেবা সকাল ৮টা থেকে প্রদান করেন- ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ ইউছুপ আলী, মেডিকেল ডিরেক্টর জেসমিন আরা পারভীন, মেডিকেল অফিসার প্রান্তিক চক্রবর্তী, মেডিকেল অফিসার হাবিবুর রহমান।
অন্যদিকে ৭টায় সচেতনতা তৈরিকরণে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ডায়াবেটিস প্রতিরোধ ও ডায়াবেটিসের জটিলতা প্রতিরোধ সম্পর্কে প্রেজেন্টেশন প্রদান করা হয়। পরে ডায়াবেটিস রোগীদের ফ্রি পরীক্ষা করা হয়। সকাল ১০টার দিকে ঈদগাঁও বাসস্টেশন হয়ে বাজারের অলিগলিতে প্রদক্ষিণ করে ডায়াবেটিস দিবসের এক বর্ণাঢ্য র্যালী।
এসময় উপস্থিত ছিলেন ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হসপিটালের চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী মিন্টু, উপদেষ্টা ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যাপক ফিরোজ আহমদ, ডিরেক্টর, রাজনীতিবিদ মনজুর আলম, চকরিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক আবদুর রহিম, অর্থ পরিচালক মাওলানা আবু বক্কর, এম. আবুহেনা সাগর, ম্যানেজার আবু বক্কর, নার্সিং ডিরেক্টর মিটু দাসসহ বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিগণ। উল্লেখ্য যে, ডায়াবেটিস কেয়ার সেন্টার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ব্লাড গ্রুপিং প্রোগ্রামের যাত্রা করে। এ ব্লাড গ্রুপিং প্রোগ্রাম বেশ সফলতা লাভ করেছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের অসহায় রোগীদের মাঝে এ সেবামূলক প্রতিষ্ঠানটি খুব সহজে জনপ্রিয়তা লাভ করতে যাচ্ছে। একের পর এক এ ধরণের মহতী কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন গ্রামাঞ্চলের লোকজন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.