বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া চুপিসাড়ে অঙ্গদ বেদির সঙ্গে বিয়ে সেরেছেন। আর বিয়ে সারার পর মধুচন্দ্রিমার জন্য মার্কিন মুলুকে উড়ে যান প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে এবং বউমা।
মধুচন্দ্রিমা সেরে ফেরার পর নেহা এবং অঙ্গদের ঝলমলে রিসেপশন হবে বলেও শোনা যায়। কিন্তু, এসবের মধ্যেই নেহা-অঙ্গদের বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।
গুঞ্জনটা উঠেছে এমন যে, নেহা ধুপিয়া নাকি মা হতে চলেছেন। আর সেই কারণেই নাকি অঙ্গদের সঙ্গে চুপিসাড়ে বিয়ে সেরে নেন এই প্রাক্তন মিস ইন্ডিয়া। তবে এই বিষয়টি নিয়ে যথেষ্ঠ ধোঁয়াসা রয়েছে। সদ্য বিবাহিত দম্পতি অঙ্গদ এবং নেহাও বিষয়টি এড়িয়ে গিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নোরা ফতেহির সঙ্গে সম্পর্ক ছিল অভিনেতা অঙ্গদ বেদির। কিন্তু, নোরার সঙ্গে বিচ্ছেদের পরই নেহার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অঙ্গদ। এরপরই নাকি অঙ্গদ-নেহা একসঙ্গে বসবাসও শুরু করেন। বলিউডের এই জুটি লিভ ইন শুরু করার কিছুদিনের মধ্যেই তারা বিয়ের কাজটিও সেরে ফেলেন।
বলাবলি হচ্ছে, নেহা ধুপিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়ার জন্যই নাকি চটজলদি বিয়ে সেরে ফেলেন তারা। পাশাপাশি, নেহা সঙ্গে অল্প কয়েকদিন লিভ ইন সম্পর্ক থাকলেও, তারা নাকি বেশ কয়েক বছর ধরেই একে অপরের সঙ্গে বসবাস শুরু করেছেন। এমন গুঞ্জনও শোনা যায়।
এদিকে, সোনাম কাপুরের বিয়ের পরও শোনা যায়, অনিল কন্যা নাকি মা হতে চলেছেন। আর সেই কারণেই নাকি শ্রীদেবীর মৃত্যুর পর মাত্র ১০ সপ্তাহ পরেই তড়িঘড়ি করে আনন্দ আহুজার সঙ্গে বিয়ের কাজটি সেরে ফেলেন সোনাম কাপুর।
সূত্র:deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.