
নুরুল বশর মানিক; কক্সভিউ :
কক্সবাজার পৌরসভার বৃহত্তর পেশকার পাড়া সমাজ কমিটি’র দুই বছর মেয়াদী দ্বি-বার্ষিক নির্বাচনে মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের জন্য আজ (৯ই মার্চ সোমবার) ভোট গ্রহণ চলছে। ইতোমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শেষ করে সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মোট ভোটার সংখ্যা ৩২৭ জন।
এলাকার বাসিন্দারা আশা করছেন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্ধারণ করবেন ভোটাররা।
নির্বাচনে ৯টি পদে ২৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে ২জন- আব্দুল খালেক ও ফজল করিম সওদাগর। সাধারণ সম্পাদক পদে আবু আহম্মদ আবু ও শহিদুল ইসলাম (ভূট্টো)।
এছাড়া অন্যান্য পদে আছেন সহ-সভাপতি পদে নুরুল আলম বহদ্দার, আবু সালেহ, আমিনুল ইসলাম বাবুল, মো: আলম (সও:), যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম (কালু), সৈয়দ আকবর, আবুল হোসেন লেডু, সাংগঠনিক সম্পাদক পদে, মো: নাছির উদ্দিন, শাহ মোহাম্মদ আবু তৈয়ব, মদিউর রহমান, মো: জসিম উদ্দিন, অর্থ সম্পাদক পদে, গিয়াস উদ্দিন, আব্দু রাজ্জাক ৩টি সদস্য পদে ৮ জন প্রার্থী প্রদ্বিন্দ্বিতা করছেন।
নির্বাচন পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করছেন, জবুর মুল্লক, আবু তাহের, নুরুল আলম মাস্টার, আবদুল হক, মো: ইউনুছ।
সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের পর পরই নির্বাচনের ফলাফল ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত বলে জানান পেশকার পাড়া সমাজ কমিটির নির্বাচন পরিচালনা কমিটি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.