
স্ত্রী ও ছেলের সঙ্গে তামিম। ছবি : সংগৃহীত
এসেক্স ঈগলসের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে গেল সাত জুলাই ইংল্যান্ড গিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু একমাত্র ম্যাচ খেলেই সপরিবারে দেশে ফেরার বিমান ধরেছেন জাতীয় দলের এই বাঁ-হাতি ওপেনার।
এসেক্স কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছিলো, ব্যক্তিগত কারণে বাকি ম্যাচগুলো না খেলেই দেশে ফিরছেন তামিম। কিন্তু ব্যক্তিগত কারণে নয়, আতঙ্কে দেশে ফিরছেন এই ড্যাশিং ওপেনার!
দেশের শীর্ষস্থানীয় একটি ইংরেজি দৈনিক জানিয়েছে, দশ জুলাই রাতে স্ত্রী আয়েশা ইকবাল ও পুত্র আরহাম ইকবালকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন তামিম। খাবার শেষে রেস্টুরেন্ট থেকে বেরুনোর সময় একদল লোক ধাওয়া করে তাদের। দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, ওই আক্রমণকারীদের হাতে এসিড ছিলো এবং সেটা নাকি তামিমের স্ত্রীর দিকে ছুঁড়ে মারার চেষ্টাও করা হয়েছিলো।
ঘটনা সত্যি হলে ব্যাপারটা পিলে চমকে ওঠার মতোই। তামিমের স্ত্রী আয়েশাকে এসিড ছুড়ে মারার সম্ভাব্য কারণ এটাই যে সেই রাতে তামিমপত্নী হিজাব পরেছিলেন। সেটা তিনি সবসময়ই ব্যবহার করে থাকেন।
এছাড়া গেল ২১ জুন লন্ডনে দুই মুসলিম নাগরিক শিকার হয়েছেন এসিড হামলার। যার নেপথ্যে রয়েছে ইংল্যান্ডে সাম্প্রতিক কিছু জঙ্গি হামলা। সম্ভবত মুসলমান হওয়ার কারণেই বিকৃতমনস্ক মানুষগুলোর আক্রমণের শিকার হতে যাচ্ছিলো তামিম পরিবার।
এ বিষয়ে মঙ্গলবার তামিম ইকবালের কাউন্টি ক্লাব এসেক্স তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানায়, তামিম ইকবালের দেশে চলে যাওয়ার কারণ ব্যক্তিগত। তারা বিবৃতিতে আরও লিখেছে, ‘আমরা তার মঙ্গল কামনা করছি। এই সময়ে তামিমের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান জানালে আমরা খুশি হবো।’
এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে আট থেকে নয়টি ম্যাচ খেলার কথা ছিলো তামিমের। কিন্তু মঙ্গলবার একটি মাত্র ম্যাচ খেলেই দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল।
সূত্র:priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.