সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ব্যবসায়ী-কর্মচারী আন্তঃ মার্কেট ফুটবল : এন্ডারসন রোডের শিরোপা লাভ

ব্যবসায়ী-কর্মচারী আন্তঃ মার্কেট ফুটবল : এন্ডারসন রোডের শিরোপা লাভ

Sports - Football-13-11-2015এম.আর মাহবুব; কক্সভিউ :

কক্সবাজার ব্যবসায়ী কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে এন্ডারসন রোড ক্রীড়া সংঘ।

১৩ নভেম্বর বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে এন্ডারসন রোড একমাত্র গোলে বড়বাজার ক্রীড়া সংঘকে হারিয়ে শিরোপা জিতে নেয়। এন্ডারসন রোড ক্রীড়া সংঘের জয়ের নায়ক ম্যাচ সেরা স্ট্রাইকার মনজুর। ম্যাচের প্রথমার্ধে প্রাপ্ত কর্ণার থেকে ফ্লাইং শটে শিরোপা নির্ধারণী গোলটি করেন।

এদিকে ম্যাচ শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান টুর্নামেন্ট কমিটির আহবায়ক, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মো. তৈয়বুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন-জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু। প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফি উল্লাহ আনসারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার শাখার সভাপতি সাংবাদিক এম.আর মাহবুব।

শ্রমিক নেতা নাছির উদ্দিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সাহাব উদ্দিন, মোহাম্মদ ইব্রাহীম, মো: লোকমান প্রমুখ। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।

এদিকে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজিত দলের নাছির।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.