নিজস্ব প্রতিনিধি ,চকরিয়া:
কক্সবাজার জেলার চকরিয়ায় ব্যভিচার মামলায় ৩০ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গিয়াস উদ্দিনকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। সাজা পরোয়ানা জারির একযুগ পর ২৭ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩টার দিকে নিজবাড়ী ফাঁসিয়াখালীর হাজিয়ান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত গিয়াস উদ্দিন মৃত আবদুস সালামের ছেলে। তার বিরুদ্ধে ২০০১ সালে ব্যভিচারের অভিযোগে মামলা দায়ের হয়।
ওই মামলায় ২০০৩ সালে আদালত আড়াই বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৪ মাস দন্ডাদেশ জারি করেন বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্ব দেয়া থানার এসআই দিদারুল আলম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.