সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ব্রিটিশ ম্যাগাজিনে প্রথম ভারতীয় হিসেবে আলো ছড়ালেন কারিনা

ব্রিটিশ ম্যাগাজিনে প্রথম ভারতীয় হিসেবে আলো ছড়ালেন কারিনা

কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত।

বিরল এক দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তিনি বলিউডে। সন্তান গর্ভে রেখে তো কাজ করেছেন-ই, এখন আবার সন্তানকে কোলে নিয়েও কাজ শুরু করে দিয়েছেন। সম্প্রতি ব্রিটিশ ব্রাইডাল ম্যাগাজিনের প্রচ্ছদে আলো ছড়ালেন এই নায়িকা। কথা হচ্ছে কারিনা কাপুর খানের।

কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত।

সম্প্রতি ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে লন্ডনে উড়ে যান কারিনা। সংবাদমাধ্যম থেকে ব্যাপারটি লুকোনোর চেষ্টা করা হলেও ম্যাগাজিনের জন্য কারিনার লুক ফাঁস হয়ে যায়। জান যায়, ব্রিটেনে ফটোশুটের বিষয়ে চূড়ান্ত আলোচনার পর দুবাই যান কারিনা। সেখানে গত সপ্তাহে ফটোশুট সম্পন্ন করেন।

কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত।

সন্তানের জন্ম দেওয়ার পর কোনও ছুটি নেই তার। একের পর এক কাজ করে যাচ্ছেন কারিনা। যেমন; ‘ভীরে দি ওয়েডিং’- এর জন্য শুটিং করছেন তিনি, তেমনি ফটোশুটের জন্যও ব্যস্ত সাইফ আলি খান পত্নী। এবার ভারতের সন্মানকে আরও উজ্জ্বল করে তুললেন তিনি। ব্রিটিশ ব্রাইডাল ম্যাগাজিন ‘ইউকে’র কভার পেজের জন্য শুট করলেন কারিনা কাপুর খান। কারিনাই প্রথম, যিনি কোনও ভারতীয় তারকা হিসেবে ইউকে-র ম্যাগাজিনের জন্য ফটোশুট করলেন।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.