সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / বড়ঘোপ ইউনিয়নের উপনির্বাচনে শহীদ উদ্দিন ছোটন চেয়ারম্যান নির্বাচিত

বড়ঘোপ ইউনিয়নের উপনির্বাচনে শহীদ উদ্দিন ছোটন চেয়ারম্যান নির্বাচিত


মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আ.ন.ম নাসির উদ্দিন ছোটন ঘোড়া প্রতীকে ৪২৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌহিদুল ইসলাম খোকন আনারস প্রতীক নিয়ে ৩৬৪৫ ভোট পেয়েছেন। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম পেয়েছেন ১৯২৭ ভোট। বিষয়টি বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও কুতুবদিয়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ জামসেদুল ইসলাম সিকদার কক্সভিউ ডট কম-কে নিশ্চিত করেছেন।

বিজয়ী আ.ন.ম শহীদ উদ্দীন ছোটন কুতুবদিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি। বৃহস্পতিবার ২৫ জুলাই বড়ঘোপে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে দলীয় প্রতীকের নির্বাচন করেছে শুধু নৌকা প্রতীকের আবুল কালাম। আর অন্য দু’জন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী বড়ঘোপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম বর্তমানে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

বড়ঘোপ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫০টি কক্ষ, অস্থায়ী ভোট কক্ষ ৬টি। মোট পুরুষ ভোটার ৯৯০৭জন, মহিলা ভোটার ৯৩৫৬ জন সহ মোট ভোটার ১৯২৬৩ জন বলে উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ জামসেদুল ইসলাম সিকদার কক্সভিউ ডট কম-কে নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.