
নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
কুতুবদিয়া উপজেলায় ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার ঐতিহ্যবাহী বড়ঘোপ বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ এতিমখানা ও হেফজখানার ছাত্রদের মাঝে আল আরেফা ইসলামী ব্যাংক এর মনোগ্রাম যুক্ত কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী থেকে সরবরাহকৃত শীতবস্ত্র বিতরণ করেন।
শীত বস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, বড়ঘোপ বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ এতিমখানা ও হেফজখানা পরিচালনা কমিটির সভাপতি ও কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ শাহাজাহান সিকদার, সাবেক ইউপি সদস্য মোঃ ইয়াছিন, শিক্ষক আলহাজ্ব হাফেজ আবু ছৈয়দসহ অন্যান্যরা।
এ সময় ২৪জন ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে সভাপতি এতিমখানা ও হেফজখানার সকল ছাত্রদের মাঝে মিষ্টি বিতরন করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.