সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / রিয়ালের রাজাকে ছুঁলেন রোনালদো

রিয়ালের রাজাকে ছুঁলেন রোনালদো

খুব কাছ থেকেই গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। ছবি : সংগৃহীত

এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা দীর্ঘদিন ধরেই নিজের করে রেখেছিলেন আলফ্রেডো ডি স্টেফানো। সবধরনের প্রতিযোগিতায় বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ জায়ান্টদের হয়ে সর্বোচ্চ ১৮ গোল করেছিলেন লস ব্ল্যাঙ্কোসদের সাবেক এই কিংবদন্তি ফুটবলার।

অবশেষে রবিবার তার রেকর্ডে ভাগ বসালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মৌসুমের শেষ এল ক্লাসিকোতে এদিন ন্যু ক্যাম্পে আতিথ্য পায় রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সমর্থকদের সামনেই প্রথমার্ধের ১৪ মিনিটে মাইলফলকের গোলটি করেন সিআর সেভেন। টনি ক্রুস, করিম বেনজেমার সম্মিলিত প্রচেষ্টায় বক্সের ছয় গজ দূরত্ব থেকে গোলটি করেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ সুপারস্টার।

রোনালদোর এই ১৮ গোলের মধ্যে ন্যু ক্যাম্পেই করেছেন ১২টি, ২০০৯-১০ মৌসুমের পর যা অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। এমনকি বার্সার প্রাণভোমরা লিওনেল মেসির গোলসংখ্যাও রোনালদোর চেয়ে একটি কম। শুধু তাই নয়, বার্সেলোনার বিপক্ষে ১৬টি ভিন্ন ভিন্ন ম্যাচে গোল করার রেকর্ডও এখন রোনালদোর দখলে। যা অন্য যেকোনো দলের বিপক্ষে করা গোলের চেয়ে বেশি।

এদিকে লা লিগায় রোনালদো তার শেষ ৯ ম্যাচের সবকটিতেই গোল করার রেকর্ড গড়েছেন। এই ৯ ম্যাচে তার গোলসংখ্যা ১৭। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে প্রতিপক্ষের জাল খুঁজে পেতে ব্যর্থ হয়েছিলেন তিনি।

রোনালদোর করা এই গোলের সৌজন্যে নতুন এক ইতিহাস গড়ে রিয়াল মাদ্রিদও। এল ক্লাসিকোর ইতিহাসে প্রথম দল হিসেবে ৪০০তম গোল করার মাইলফলক স্পর্শ করে জিনেদিন জিদানের দল। দলের সেরা তারকার পা থেকেই আসে মাইলফলকের গোলটি।

এল ক্লাসিকোর ইতিহাসে রিয়াল মাদ্রিদকে প্রথম গোলটি উপহার দিয়েছিলেন আর্থার জনসন। ১৯০২ সালে। ১৯৮৪ সালে সাবিনো বারিনাগা এল ক্লাসিকোতে শততম গোলটি করেছিলেন। ১৯৬৬ সালে পাকো জেন্তো ২০০ আর ১৯৯৩ সালে রিয়াল মাদ্রিদকে এল ক্লাসিকোর ৩০০তম গোলটি উপহার দিয়েছিলেন ইভান লুইস জামোরানো।
সূত্র:priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.