সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অর্থনীতি / ভারতে ২০০০ রুপির নোট তুলে নেওয়ার ঘোষণাঅনলাইন ডেস্ক :

ভারতে ২০০০ রুপির নোট তুলে নেওয়ার ঘোষণাঅনলাইন ডেস্ক :

অনলাইন ডেস্ক :

ভারতের বাজার থেকে ২০০০ রুপির ব্যাংক নোট তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, যাদের কাছে ২০০০ রুপির নোট আছে, তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই যেন বদলে ফেলা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)-এর ১৯টি আঞ্চলিক কার্যালয় ও অপর ব্যাংকগুলো ২৩ মে থেকে ২ হাজার রুপির নোট বিনিময় শুরু করবে। দেশের ব্যাংকগুলোকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোতে যেন ডিপোজিট ও এক্সচেঞ্জের সুবিধা থাকে। যাতে নাগরিকদের কোনো অসুবিধায় পড়তে না হয়।

২০১৬ সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাজারে ২০০০ রুপির নতুন নোট আনে। তবে ২০১৮ ও ২০১৯ সালেই রিজার্ভ ব্যাংক বা আরবিআই বন্ধ করে দিয়েছিল ২ হাজার রুপির নোট ছাপানো। এখন ২০০০ রুপির নোট ইস্যু করা থেকে বিরত থাকতে বলেছে আরবিআই।

উল্লেখ্য, ভারতে ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিলের সঙ্গে সঙ্গে একাধিক বড় ঘোষণা এসেছিল। সেবার ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় রাতারাতিই নোট বাতিলের ঘোষণা করা হয়েছিল। এবার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নাগরিকদের সময় দেওয়া হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.