তিস্তা চুক্তির বিষয়ে ভারতের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার আদায়ে সক্ষম হয়েছেন দাবি করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একটি পক্ষ দু’দেশের সম্পর্ক নষ্ট করতে বিভ্রান্তি ছড়াচ্ছে।
শুক্রবার (১ জুন) দুপুরে কুষ্টিয়ায় মিরপুরে জেলা জাসদের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘তিস্তার পানি পেতে মোদী সরকারের অঙ্গীকার আদায় করতে প্রধানমন্ত্রী সক্ষম হয়েছেন।’
বিরোধীপক্ষ ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে যে ধুম্রজাল সৃষ্টি করছেন তাদের উদ্দেশ্য তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিবেশীকে বন্ধু হিসেবে দেখেন। আলোচনার টেবিলে সমস্যার সমাধান করেন।’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘বিচার বিভাগ জামিন মঞ্জুর করলে তারা মিষ্টি খান আর তা স্থগিত করলে সরকারকে গালি দেয়। বিএনপির এই যে দ্বৈতনীতি তা গণতন্ত্রের জন্য ভালো খবর নয়।’
তিনি আরো বলেন, ‘বিএনপি আসলে আদালতের ধার ধারে না। বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতিবাজদের ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে।’
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.