সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ভারুয়াখালীর সাবেক চেয়ারম্যান আবু শামার মৃত্যু : শোক প্রকাশ 

ভারুয়াখালীর সাবেক চেয়ারম্যান আবু শামার মৃত্যু : শোক প্রকাশ 

http://coxview.com/wp-content/uploads/2022/01/Shok-abu-shama-Sagar-30-1-22.jpg

ভারুয়াখালীর সাবেক চেয়ারম্যান আবু শামা

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের জননন্দিত সাবেক চেয়ারম্যান ও প্রবীণ মুরব্বী আলহাজ্ব আবু শামা সওদাগর আর নেই। ৩০ জানুয়ারী বিকেল ৪টায় ঢাকাস্থ আল মানারত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……..রাজেউন)।

আলহাজ্ব আবু শামা সওদাগর ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আলহাজ্ব আবু শামা সওদাগর মৃত্যুকালে স্ত্রী, ৮ পুত্র ও ৮ কন্যা সন্তান রেখে যান। স্থানীয় রাজনীতির কিংবদন্তি আলহাজ্ব আবু শামা সওদাগর মরহুম আলী হোসেনের সন্তান।

মরহুমের পুত্র ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল কবির তাঁর পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

একাধারে সমাজকর্মী, সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ আলহাজ্ব আবু শামা সওদাগরের মৃত্যুর খবরে বৃহৎ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সমাজসেবক ও প্রবীন মুরব্বীর মৃত্যুতে শোক প্রকাশসহ পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন- সম্মিলিত নাগরিক ফোরাম, মাধ্যমিক শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ, ঈদগাঁও ঐক্য পরিবার ও ঈদগাঁও উপজেলা রিপোর্টার্স সোসাইটির নেতৃবৃন্দরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.