এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার পোকখালীর গোমাতলীতে ভিক্ষাবৃত্তি করে চলা ভূমিহীন অসহায় নবী ও মনোয়ারার পরিবারের খোঁজখবর নিলনা কেউ। তারা মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর থেকেও বঞ্চিত হলেন কি?
গতকাল সকালে ইউনিয়নে পূর্ব গোমাতলী এলাকায় ভূমিহীন এ পরিবারের জরাজীর্ণ বসত বাড়ী পরিদর্শনে গেলে এমন চিত্র চোখে পড়ে। জানা যায়, তাদের পূর্বের বাড়ী ছিল বার ডইল্যা নামক এলাকায়। সেখানে থেকে বর্তমানে পূর্ব গোমাতলীর জনৈক এক ব্যক্তির জায়গায় বসবাস করে আসছে দীর্ঘ ২০/২৫ বছর যাবত ধরে। স্বামী-স্ত্রী দুইজনেই বয়সের ভাবে নুয়ে পড়েছেন।
তাদের দু-সন্তান থাকলেও তারা তাদের পরিবার পরিজন নিয়ে ব্যস্ত। ছেলেরা তাদের খোঁজ নেননি বলে কান্নায়িত কন্ঠে জানান মাতা মনোয়ারা। তিনি জানান, এখনো পর্যন্ত জনপ্রতিনিধিরা তাদের কোন খোঁজখবর রাখেননি।
৬ কড়া জমিতে খঁড়খুড় এবং কালো পলিথিন দিয়ে ঘর তৈরী করে কোনরকম দিন পার করে চলছে। ভেতরে সোজা হয়ে দাঁড়ানো কষ্টসাধ্য হয়ে পড়ে। আর তাদের সংসার চলে ভিক্ষাবৃত্তির মাধ্যমে। নুন আনতে পান্তা ফুরায় এমনি অবস্থা। কেউতো সহায়তা হাত বাড়িয়ে দেননি। প্রচন্ড শীতেই তারা কুয়াশায় ভিজে রাত যাপন করে যাচ্ছেন।
পোকখালী যুবলীগ সাধারণ সম্পাদক অহিদুর রহমান ইত্তেহাদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন অসহায়, ভূমিহীন ও হতদরিদ্র এ পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় একটি ঘর উপহার দেওয়া হউক।
শিক্ষার্থী আতিক উল্লাহ ও সোহেল জানিয়েছেন, পূর্ব গোমাতলীর অসহায় পরিবারকে মানবিক দৃষ্টিকোণে একটি ঘর প্রদান করে মাথা গোঁজার ঠাঁই দেওয়ার প্রতি আহবান।
স্থানীয় ইউপি সদস্য জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প থেকে ভূমিহীন এই পরিবারকে একটি ঘর উপহার দেওয়ার জোর দাবী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.