সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ভিন্ন কৌশলে স্পাইডারম্যান

ভিন্ন কৌশলে স্পাইডারম্যান

Spider-Man-Reboot

দিন যত যাচ্ছে ততই কৌশল বদলাতে হচ্ছে পরিচালক-প্রযোজকদের। এক্ষেত্রে অগ্রগণ্য তো হলিউডের পরিচালক-প্রযোজকরাই। সেসব হিসেব নিকেশ করে ২০১৭ সালে মুক্তি প্রতিক্ষিত চলচ্চিত্র ‘স্পাইডারম্যান রিবুট’ এর প্রযোজকও গ্রহণ করলেন ভিন্ন কৌশল। এতদিন সুপারম্যান চরিত্রে একাই লড়তেন স্পাইডারম্যান। কিন্তু নতুন এই ছবিতে স্পাইডারম্যান পাচ্ছেন আরও কয়েকজন সুপারহিরো সঙ্গী।

হ্যাঁ, আয়রনম্যান থেকে শুরু করে অনেক সুপারহিরোরই সমাগম ঘটছে এ চলচ্চিত্রে। ফলে স্পাইডারম্যান রিবুট হতে যাচ্ছে অন্যতম এক আকর্ষণীয় চলচ্চিত্র। ফলে সাফল্য পাওয়ার সম্ভাবনাটা একটু বেশিই। আর এই হিসেবে-নিকেশ এর বাস্তব প্রতিফলন কতটা হবে তা জানতে সিনেমাপ্রেমীদের অপেক্ষা করতে হবে ২০১৭ সালের ৭ জুলাই পর্যন্ত। কারণ এ দিনেই মুক্তি পাবে এই চলচ্চিত্রটি।

প্রসঙ্গত, মার্বেল স্টুডিওর সঙ্গে জুটি বেঁধে সনি পিকচারস এন্টারটেইনমেন্ট এর ৬ষ্ঠ সিনেমা হতে যাচ্ছে ‘স্পাইডারম্যান রিবুট’।

সূত্র: প্রিয়ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.