এবারের বাজেট হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ২০’তম বাজেট। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ১৬তম বাজেট। ১৯৯২ সালের বাজেটের তুলনায় এবারের বাজেট আকারে প্রায় ৬০০ গুণ বড়। নির্বাচনী বছর হওয়ায় সবাইকে খুশি করে ভোটের পাল্লা ভারী করতেই বাজেটের আকার এতটা বেড়েছে বলে ধারণা সাধারণের। অনেকেই বৃহস্পতিবার (৭ জুন) ঘোষিত হতে যাওয়া এই বাজেটকে বলছেন, ভোটার তুষ্টির বাজেট।
নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলার আকাশে ওঠে স্বাধীনতার সূর্য। আর স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ। আর এরই ধারাবাহিকতায় ১৯৭২-৭৩ অর্থবছরে গণ পরিষদে উপস্থাপন করা হয় বাংলাদেশের ইতিহাসের প্রথম বাজেট। ৩০ জুন ১৯৭২ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকারের ৭শ’ ৮৬ কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ।
বঙ্গবন্ধু হত্যার ২১ বছর পর, ১৯৯৬ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতা আসে। পরে ১৯৯৭ সালের ২৮ জুলাই তৎকালীন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ঘোষণা করেন শেখ হাসিনা সরকারের প্রথম বাজেট। ১৯৯৬-৯৭ অর্থবছরের ২৪ হাজার ৬শ’ ৩ কোটি টাকার সে বাজেট তৎকালীন সরকারের শেষ বছরে গিয়ে দাঁড়ায় ৪২ হাজার ৩০৬ কোটি টাকা।
এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এলে প্রথমবারের মত ১ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যা পরবর্তী কয়েক অর্থবছরে বেশ বড় আকারেই বেড়েছে। নবম জাতীয় সংসদের শেষ বাজেটেই রেকর্ড ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন মুহিত।
পরবর্তীতে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয় দফায় আওয়ামী লীগ সরকার গঠন করে। ক্ষমতায় এসে বর্তমান অর্থমন্ত্রী ২০১৪-১৫ অর্থবছরের প্রথম বাজেট প্রস্তাব আড়াই লাখ কোটি ছেড়ে যায়। সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছর বাজেটের পরিমাণ দাড়ায় ৪ লাখ ২৬৬ কোটি টাকা। আর ২০১৮-১৯ অর্থবছরের বাজেট হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০ তম বাজেট। যার আকার ধরা হয়েছে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকা।
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.