এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁওর ভোমরিয়াঘোনা গ্রামের যাতায়াত সড়কটি বন্যায় পানির সাথে তলিয়ে গেছে। এতেই চরম দূর্ভোগ পোহাচ্ছে গ্রামবাসীসহ চলাচলরত সাধারণ নর-নারী পথচারীরা।
দেখা যায়, দীর্ঘসময় ধরে ইউনিয়নের ৯নং ওয়ার্ড ভোমরিয়াঘোনা কাসেম সও: দোকানের সামনে সড়কটি সংস্কারের অভাবে বেড়িবাঁধ না থাকায় বিলিন হতে থাকে। গেল কিছুদিন পূর্বে ভারী বৃষ্টিপাতে উজান থেকে আসা পানির ঢলে সড়কটি খালে বিলীন হয়ে গ্রামীণ জনপদের যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় নরনারী লোকজন চলাফেরায় নিদারুণ কষ্ট পাচ্ছে। তাদের বহুদূর অতিক্রম করে আসা যাওয়া করতে হচ্ছে।
এই সড়ক দিয়ে দৈনিক ৫/৬ হাজার মানুষ চলাচল করে থাকে বলে স্থানীয় মেম্বার সূত্রে জানা গেছে। ইউনিয়ন পূর্ব ভোমরিয়াঘোনা, হাজি পাড়া, মধ্যম ভোমরিয়াঘোনা, সওদাগর পাড়া, ফরেষ্ট অফিস, পূর্বপাড়া, পশ্বিম পাড়া, চেয়ারম্যান পাড়া, কানিয়াছড়াসহ পাশ্ববর্তী বহুগ্রামের লোকজন।
সেচ্ছাসেবী সংগঠক ইমরান তাওহীদ রানা এবং নুরুল আবছার জানান, ভোমরিয়াঘোনার পাড়া মহল্লার একমাত্র সড়কটি খালগর্ভে বিলীন হয়ে পড়ায় যাতায়াতে বিকল্প সড়ক নিয়ে বিপাকেই পড়েছেন স্থানীয় লোকজন। দ্রুত সংস্কার করে চলাচলের সূবর্ণ সুযোগ সৃষ্টি করা হউক।
স্থানীয় পথচারীরা জানান, এই সড়ক দিয়ে কোন অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেয়া সম্ভব হবেনা। এদিকে টেকসই বেড়িবাঁধসহ সড়কটি সংস্কারের দাবী করেন তারা।
স্থানীয় মেম্বার আবদুল হাকিম এ প্রতিবেদককে জানান, এই যাতায়াত সড়কটি প্রবল বৃষ্টিপাতের সময় ঈদগাঁও খালের সাথে বিলীন হয়ে পড়ে। বর্তমানে লোকজন চলাচল করতে পারছেন না।
ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম সড়কটি আপাতত সংস্কারের লক্ষে একটি বরাদ্দও দিয়েছেন। যেটি আসতে আরো মাসাধিক সময় লাগবে বলেও জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.