
এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা ষ্টেশনে সংঘর্ষের ঘটনায় স্থানীয় চেয়ারম্যানসহ ২৮জনের নামোল্লেখ করে একই ইউনিয়নের আ’লীগ নেতা পরিচয়ে জনৈক আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল বাদী হয়ে গতপরশু রাতে মামলা রুজু করেন। যার মামলা নং-০৫/১৭।
মামলা রুজুর সংবাদ পেয়ে মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমসহ একাধিক আসামী ৬জুন মঙ্গলবার সকালে চকরিয়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পনের মাধ্যমে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত শুনানী শেষে মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমসহ ৪জনের জামিন মঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.