
প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ছবি
মহানবী হযরত মুহাম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত ও পবিত্র ওমরাহ পালনের জন্য মদিনার উদ্দেশে রিয়াদ ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২২ মে সৌদি আরবের স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা রাজকীয় সৌদি এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে মদিনার উদ্দেশে যাত্রা শুরু করেন।
জানা যায়, প্রধানমন্ত্রী বিকেলে মদিনায় মহানবী (স.) এর রওজা মুবারক জিয়ারত করে ওমরাহ পালনের জন্য পবিত্র নগরী মক্কার উদ্দেশে যাত্রা করবেন।
এর আগে রোববার অনুষ্ঠিত আরব ইসলামিক অ্যামেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে ২১ মে সৌদি আরব পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা।
২৪ মে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সূত্র:priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.