সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / মরহুম অ্যাড: মোস্তাইদুজ্জামান, অ্যাড: আবু কাইয়ুম ও অ্যাড: শফিউল আজম’র মাতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

মরহুম অ্যাড: মোস্তাইদুজ্জামান, অ্যাড: আবু কাইয়ুম ও অ্যাড: শফিউল আজম’র মাতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌরসভার টেকপাড়া নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য মরহুম অ্যাড: মোস্তাইদুজ্জামান, অ্যাড: আবু কাইয়ুম ও অ্যাড: শফিউল আজম’র মাতা মোমেনা বেগম অদ্য ২৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টার সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আজ ২৯ জানুয়ারি রবিবার, বাদ মাগরিব কক্সবাজার পৌরসভার তারাবনিয়াছড়া কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

কক্সবাজার পৌরসভার টেকপাড়া নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য মরহুম অ্যাড: মোস্তাইদুজ্জামান, অ্যাড: আবু কাইয়ুম ও অ্যাড: শফিউল আজম’র মাতা মোমেনা বেগম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.