
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মরহুম মোহাম্মদ আবুল কাসেম (১) এডভোকেট (নোটারী পাবলিক) মৃত্যুতে শোক সভা ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় সমিতির মিলনায়তনে আরম্ভ হয়। শোক সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির মসজিদের ইমাম মাওলানা নুরুল হক।
উক্ত শোক সভা পরিচালনা করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ।
উক্ত শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন ক্রমানুসারে এডভোকেট আহসান উল্লাহ, এডভোকেট মাহবুবুল আলম টিপু, এডভোকেট ফরিদুল আলম, এডভোকেট এ.টি.এম শেফাউল হক, এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান, এডভোকেট মাহবুবুর রহমান, এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-১, এডভোকেট মোঃ হাবিবুর রহমান (স্পেশাল পিপি), এডভোকেট আহমদ কবির, এডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন, এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম (স্পেশাল পিপি), এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী।
সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন এডভোকেট ফরিদউদ্দিন ফারুকী।
উল্লেখ্য যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মোহাম্মদ আবুল কাসেম ২৬ জুলাই বুধবার রাত ১০.১০ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.