সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মসজিদে দুই লক্ষ টাকা অনুদান দিলেন উপজেলা চেয়ারম্যান মোতালেব

মসজিদে দুই লক্ষ টাকা অনুদান দিলেন উপজেলা চেয়ারম্যান মোতালেব

মোহাম্মদ রফিকুল ইসলাম, লোহাগাড়া থেকে ঘুরে এসে

ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক ও লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুহাম্মদ রিয়াদের আমন্ত্রণে আজ ১২ মে (শুক্রবার) লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড আমতলী ইয়াছিন পাড়া জামে মসজিদে দুই লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বনফুল এর মালিক এমএ মোতালেব (সি.আই.পি)।

আজ শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করতে আসলে তিনি এ ঘোষণা দেন এবং প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মুহাম্মদ জুবায়ের ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া।

সফর সঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়ন এর চেয়ারম্যান সেলিম উদ্দিন, সোনাকানিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান জসিম উদ্দিন, সাতকানিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া, লোহাগাড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন, যুগ্ম সাধারণ ইমরান হোসেন রকি, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া রুনা, আওয়ামী লীগ নেতা সেলিম ও যুবলীগ নেতা লিটন চৌধুরী। বড়হাতিয়া স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফোরকান, বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেমি হাসান ইমন চৌধুরী।

নামাজ শেষে দুপুরের খাবারে অংশগ্রহণ ও ইউনিয়নের সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব ও পৌর মেয়র মুহাম্মদ জুবায়ের।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.