
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
নারী জাগরণের অগ্রদূত, কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সাংসদ খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরীর সহধর্মীনি কানিজ ফাতেমা মোস্তাক সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য মনোনীত হওয়ায় জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর এক ঝাক তরুণ সংবাদকর্মীদের সংগঠন ঈদগাহ্ রিপোটার্স সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেন, রিপোটার্স সোসাইটির সভাপতি মফিজুল ইসলাম মুফি, সাধারণ সম্পাদক আশফাক উদ্দীন আরফাত, সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, সদস্য সরওয়ার সিফা, রফিক উদ্দীন লিটন, নিজাম উদ্দীন, এম বজলুর রহমান।
নেতৃবৃন্দরা শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন যে, বৃহত্তর ঈদগাঁওবাসীও কক্সবাজারবাসীর পক্ষ থেকে সফল রাষ্ট্রনায়ক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলের জন্যে নিবেদিত প্রাণ ও নারী আন্দোলনের অগ্র সেনানী এমন একজন মহিলা সাংসদ মনোনীত করা হয়।
আশাকরি, সংরক্ষিত আসনের সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক এবার আধুনিক পর্যটন নগরী, ঈদগাঁওকে উপজেলা বাস্তবায়ন, ফায়ার সার্ভিস স্থাপন ও ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় সরকারীকরণে ব্যাপক ভূমিকা রাখবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.