
বার্তা পরিবেশক :
কক্সবাজার পৌর শহরের বৃহত্তর পেশকার পাড়ার “উত্তর পেশকার পাড়া জামে মসজিদ” এর ইমাম ও খতিব মাওলানা রূহুল মতিন ২০২৩ সালের জন্য কক্সবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বচিত হয়েছেন।
তিনি চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে ২০০৮ সালে নিয়মিত ইমাম প্রশিক্ষণ গ্রহণ করে সামাজিক, পাঠ্য শিক্ষা প্রসার এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি নিজেকে সমপৃক্ত রেখেছেন পাশাপাশি তিনি “উত্তর পেশকার পাড়া নুরানী কেজি মাদ্রাসা” এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর এই সাফল্য অর্জনে “উত্তর পেশকার পাড়া জামে মসজিদ” পরিচালনা কমিটি ও “উত্তর পেশকার পাড়া নুরানী কেজি মাদ্রাসা” এর পরিচালনা কমিটির পক্ষ থেকে তাঁর দীর্ঘায়ু কামনা ও ভবিষ্যত উজ্জ্বল কামনা করা হয়। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.