
মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :
বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ “বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮” প্রতিযোগিতা শুক্রবার দিনব্যাপী লামা মাতামুহুরী ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়েছে। ‘বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে’ দেশের ৮টি বিভাগে ৩০টি কেন্দ্রে বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৮ অনুষ্ঠিত হয়।
মাতামুহুরী ডিগ্রী কলেজে অনুষ্ঠিত বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় লামা, আলীকদম ও কক্সবাজারের চকরিয়া উপজেলার ৪টি কলেজ ও ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৪২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকৃত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে, মাতামুহুরী ডিগ্রী কলেজ লামা, চকরিয়া মহিলা কলেজ, ডুলহাজারা কলেজ, কোয়ান্টাম কসমো কলেজ সরই লামা, লামা সরকারী উচ্চ বিদ্যালয়, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, লামামুখ উচ্চ বিদ্যালয়, কসমো স্কুল সরই, চকরিয়া গ্রামার স্কুল, রশিদ আহমদ উচ্চ বিদ্যালয়, সাক্ষ্যমনি উচ্চ বিদ্যালয় হারবাং, আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয় ও আলীকদম আবাসিক উচ্চ বিদ্যালয়।

সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও অলিম্পিয়াড পতাকা উত্তোলন শেষে বিভিন্ন প্রতিষ্ঠান হতে আসা শিক্ষার্থীরা দেড় ঘন্টা ব্যাপী এক লিখিত পরীক্ষায় অংশ নেয়। মধ্যাহ্ন বিরতি শেষে বিকাল ৩টায় কলেজ চত্বরে ঘন্টাব্যাপী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিজ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। শেষে কলেজ শিক্ষার্থীদের নিজস্ব উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।
লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৮ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিভাগের অধ্যাপক এটিএম রফিকুল হক, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, সহকারী কমিশনার (ভূমি) মো. সায়েদ ইকবাল, লামা থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমূখ। বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৮ এর পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন, মাতামুহুরী ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক মো. রুহুল আমিন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.