সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মাতামুহুরী নদীতে ভাসমান লাশ উদ্ধার

মাতামুহুরী নদীতে ভাসমান লাশ উদ্ধার

http://coxview.com/wp-content/uploads/2022/04/Lash-water-Rafiq-6-4-22.jpg

মাতামুহুরী নদীতে ভাসমান লাশ উদ্ধার

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
লামায় মাতামুহুরী নদীতে সুমন কর্মকার নামে একজনের লাশ ভেসে আসলে উদ্ধার করে পুলিশ ও জনতা। সে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার লামা পৌরসভার ৭নং ওয়ার্ড বড় নুনারবিল এলাকার সুরেশ কর্মকার ও ঝুনু কর্মকার এর ছেলে। পেশায় একজন টমটম চালক।

বুধবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রূপসীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বালুচর পাড়া ও লামা পৌরসভার ৬নং ওয়ার্ড সাবেক বিলছড়ি স্থান মাতামুহুরী নদী দিয়ে ভেসে আসার সময় লাশটি দেখে উদ্ধার করে পুলিশ ও জনতা।

http://coxview.com/wp-content/uploads/2022/04/Lash-suman-Rafiq-6-4-22.jpg

সুমন কর্মকার

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইসলাম চৌধুরী বলেন, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের উপ-পরিদর্শক মফিজুল রহমান জানান, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। লাশটি তদন্তে সিআইডির একটি টিম আসছে।

নিহতের মা ঝুনু কর্মকার বলেন, সোমবার (৪ এপ্রিল) রাত ১০টায় আমার ছেলে বলে, সে তার বন্ধুর বাড়িতে যাবে এবং রাতে আসবেনা। তারপর থেকে আর দেখা হয়নি। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় লোক মারফত জানতে পারি আমার ছেলের লাশ পাওয়া গেছে। আমি স্বজনদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। আমার এক ছেলে এক মেয়ে। সে আমার সংসারের একমাত্র উপার্জনকারী ছিল।

লামা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মমতাজুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে আসি৷ বিষয়টি দুঃখজনক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.