
মোহাম্মদ শাহব উদ্দীন; মহেশখালী :
মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাজাহান খান এমপির নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। গত ১৮ অক্টোবর সকাল ১০ টায় হেলিক্পটার করে ঢাকা থেকে মাতারবাড়ী প্রকল্প এলাকায় অবতরণ করলে স্থানীয় এমপি তাদের স্বাগত জানান।
প্রতিনিধি দলের সদস্যরা প্রকল্পের বিভন্ন এলাকা প্ররিদর্শন করেন। পরিদর্শনদলের সদস্যরা হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, মূখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজিমউদ্দিন চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ ইকোনোমিক জোন অথরিটি (বেজা)র চেয়ারম্যান পবন চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, পুলিশ সুপার ড. ইকবাল হোসেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম, সহকারী কমিশনার (ভূমি) বিভিষন কান্তি দাশ, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ, মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ সহ স্থানীয় কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.