
নিজস্ব প্রতিনিধি; মহেশখালী :
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে চিংড়ীঘের দখল করতে ব্যার্থ হয়ে হেফাজুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে। এ সময় হামলাকারীরা মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিয়োগ পাওয়া গেছে। সে মাতারবাড়ী সিকদার পাড়ার মাষ্টার আবু তাহেরে পুত্র।
অভিযোগে জানা যায়, মাতারবাড়ী ইউনিয়নের সিকদার পাড়া এলাকার এস্তাফিজুর রহমানের মালিকানাধীন শাহরী ঘোনার পোড়কার জোরা এলাকার চিংড়িঘেরটির বেশ কয়েকবার দখল করার চেষ্টা চালায় জয়নাল আবেদীনের ছেলে নুরুল আব্ছারের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী। এতে তাদের বাধাঁ দিলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে।
এক পর্যায়ে ৯ জুন বিকাল সাড়ে ৩ টায় নুরুল আবছারের নেতৃত্ব জয়নাল, আবদুর রহিম ও পিয়ার মোহাম্মদ এস্তাফিজুর রহমানের বাড়ীতে অতর্কিত হামলা চালায়। হেফাজুর রহমান (৪১) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় নগদ টাকা, বাড়ীর মালামাল লুটপাট করে করে নিয়ে যায়। আহত হেফাজুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় আহতের ভাই মাহফুজুর রহমান বাদি হয়ে নুরুল আবছারকে আসামী করে হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার জানান, এজাহার পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.