সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মাদক কারবারীদের নির্মুলে পুলিশের অভিযান অব্যাহত : বিপুল পরিমাণ বিদেশী বিয়ারসহ আটক ২

মাদক কারবারীদের নির্মুলে পুলিশের অভিযান অব্যাহত : বিপুল পরিমাণ বিদেশী বিয়ারসহ আটক ২

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফ থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারী আটক।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে গভীর রাত ১ টার দিকে অত্র থানার এসআই বিবেকানন্দ ও এএসআই শাহজাহানসহ একদল পুলিশ টেকনাফ পৌরসভার কুলাল পাড়ায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ৫১৫ ক্যান আমদানী নিষিদ্ধ মায়ানমারের আন্দামান বিয়ার উদ্ধার করেছে।

উদ্ধারকৃত বিয়ারের মূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা বলে জানা গেছে। ধৃতরা টেকনাফ পৌর এলাকার কুলাল পাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে সাবের (৪৭) ও মৃত আজিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৫০)।

টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

তিনি আরো জানান,সীমান্ত উপজেলার মাদক কারবারীদের বিরুদ্ধে আমাদের পুলিশ সদস্যদের অভিযান অব্যাহত থাকবে।

মাদক পাচারকারীরা যত বড় শক্তিশালী হোক তাকে আইনের আওতাই নিয়ে আসা হবে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.