
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ ঈদগাঁও অঞ্চলের নতুন কমিটি গঠিত হয়েছে।
১৪ই অক্টোবর বিকেলে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের ঈদগাঁও বাজারস্থ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মনোনীত ১৮ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এতে সকলের সর্বসম্মতিক্রমে আগামী২ বছরের জন্য সভাপতি মনোনীত হন ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিনুন্নাহার বেগম, সচিব হন নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস বিকাশ শর্মা ও অর্থ সম্পাদক হন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক সোলতান আহমদ।
নবগঠিত কমিটিকে ফুলের শুভেচ্ছা জানান অপরাপর শিক্ষকবৃন্দরা।
মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন সামাজিক প্ল্যাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন, কার্যকরী সদস্যসহ সকল নেতৃবৃন্দরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.