সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / মাধ্যমিক শিক্ষাবোর্ড একটি টিম তদন্তে আসার সংবাদে ঈদগাঁওতে কেন্দ্র সচিব আগুনে পুড়ালেন বোর্ড পরীক্ষার উত্তরপত্র

মাধ্যমিক শিক্ষাবোর্ড একটি টিম তদন্তে আসার সংবাদে ঈদগাঁওতে কেন্দ্র সচিব আগুনে পুড়ালেন বোর্ড পরীক্ষার উত্তরপত্র

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

জেএসসি পরীক্ষা কেন্দ্র কক্স-২ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের হাজার হাজার খাতা ব্যবহার করে মডেল টেস্ট নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর একটি টিম তদন্তে আসার সংবাদে তড়িঘড়ি করে গোপনে (১৭ অক্টোবর) রাতে বিপুল পরিমাণ খাতা পুড়িয়ে ফেলা হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী সচেতন এলাকাবাসী।

প্রাপ্ত তথ্য জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের জেএসসি/এসএসসি পরীক্ষার মূল উত্তরপত্রের কাভার পৃষ্ঠা ছিঁড়ে চলমান অষ্টম শ্রেণির মডেল টেস্ট নেয়া হচ্ছে। এ পরীক্ষা শুরু হয় ১২ অক্টোবর, শেষ হবে ২১ অক্টোবর।

এ ধরনের বিধি বহির্ভূত কার্যকলাপের বিস্তারিত জানিয়ে ১৬ অক্টোবর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে ইমেইলে অভিযোগ করেন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের কম্পিউটার শিক্ষক ও ঈদগাঁওর মাধ্যমিক শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সচিব নূরুল ইসলাম। এ প্রেক্ষিতে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে তদন্তের প্রক্রিয়া চালাচ্ছেন।

আরো জানা যায়, শিক্ষা বোর্ডের উক্ত খাতা ব্যবহার করে এ পর্যন্ত ২টি মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলো সম্পন্ন করতে টপশীট ছিঁড়ে বাকী খাতাগুলিও প্রস্তুত করে রাখা হয়েছে।

এদিকে শিক্ষা বোর্ড তদন্তে আসবেন এমন খবর জানতে পেরে কেন্দ্র সচিব খুরশীদুল জন্নাতসহ সংশ্লিষ্টরা অপরাধ ঢাকতে অনুষ্ঠেয় পরীক্ষার জন্য প্রস্তুতকৃত খাতা পুড়িয়ে ফেলেন। পরিকল্পনা করে অনুষ্ঠিত ২টি পরীক্ষার খাতাও সংশ্লিষ্ট শিক্ষকদের মোবাইলের মাধ্যমে জানিয়ে খাতাগুলি বিদ্যালয়ে নিয়ে আসা হয়। খাতা পুড়িয়ে ফেলার বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক অফিসারকে ফোনে অবগত করা হয়েছে বলে জানা গেছে। এদিকে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসীম উদ্দিনের সাথে কথা হলে তিনি উপরোক্ত কথাগুলো ভূঁয়া বলে জানান।

তবে ১৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত রয়েছে বলে অভিভাবক সূত্রে প্রকাশ।

কালিরছড়ার জসিম নামের এক অভিভাবক জানান, ১৭ই অক্টোবর রাত ৯টার দিকে স্কুল থেকে মুঠোফোনে অবগত করা হয় যে, মড়েল টেষ্ট পরীক্ষা স্থগিত করার কথা।

উক্ত বিদ্যালয়ের কর্মচারী বাবুল দাশের সাথে কথা হলে তিনি পুজা উপলক্ষে পরীক্ষা বন্ধ দিয়েছে বলে জানায় ।

এ ব্যাপারে কেন্দ্র সচিব খুরশীদুল জন্নাতের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে মারকাজুল হুদা দারুত তাহফিজ মডেল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওর স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল হুদা দারুত ...

Portrait of a professional, showcasing contact details and role information.