
মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঈদগাঁও ইমাম সমিতির মিছিল ও আলোচনা সভা সম্পন্ন
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
আহলান সাহলান পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও ইমাম সমিতির উদ্যোগে মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২রা এপ্রিল বাদে আসর ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুল জামে মসজিদ হয়ে মিছিলটি বের হয়ে স্টেশন ও বাজার প্রদক্ষিণ শেষে মসজিদে এসে আলোচনা সভায় মিলিত হয়েছে।
ইমাম সমিতির সভাপতি মৌলানা এনামুল হক ইসলামাবাদীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রমিজ উদ্দিন নূরীর পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- মৌলানা আলী আহমদ, মাঈন উদ্দিন, কলিম উল্লাহ, আবদুল্লাহ, এনায়েত উল্লাহ নুর মোহাম্মদ, আনিস, বজল, শফি তোহা, নাছির, ওয়াক্কাস, সিরাজ, মমতাজ, শাহজাহান, এহেছান, ফোরকানসহ আরো অনেকে।
সভায় বক্তারা- ইমামদের বেতনভাতা বৃদ্ধি, চাকুরী জাতীয়করণ, হয়রানী বন্ধ, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জোর দাবী জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.