সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / মায়ের সাথে দেখা হলোনা শিশু রেকাবের

মায়ের সাথে দেখা হলোনা শিশু রেকাবের

প্রতিকী ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

নানার বাড়ি বেড়াতে এসে দীর্ঘ দু’মাস পর মাকে দেখা প্রত্যাশা পুরণ হলোনা ৮ বছর বয়সি শিশু রেকাব উদ্দিনের। টমটমের ধাক্কায় মায়ের সাথে দেখা হওয়ার আগেই পরপারে চলে গেল রেকাব। শনিবার সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে। নিহত রেকাব উদ্দিন চট্টগ্রামের চন্দনাইশ থানার শান্তিনগর এলাকার মো.শরীফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে বড় মামার বাড়ি থেকে নিকটস্থ ছোট মামার বাড়িতে যাওয়ার পথে টমটমের ধাক্কায় গুরুতর জখম হয় রেকাব। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

কান্না জড়িত কন্ঠে রেকাবের মা মোতাহেরা বেগম বলেন, প্রায় দু’মাস পূর্বে আমার ছেলে রেকাব চকরিয়ার বদরখালীর কুতুবদিয়া পাড়াস্থ নানার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সন্ধ্যায় মামার মুঠোফোন থেকে ফোন করে আমাকে বলে ‘মা তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছে, আমাকে নিতে এসো’। ছেলের ডাকে সাড়া দিয়ে মা শনিবার সকালে চন্দনাইশ থেকে চকরিয়ার বাবার বাড়ির নিকটে পৌছলেই জানতে পারি অল্পক্ষণ আগে টমটমের ধাক্কায় আমার ছেলে আর বেঁচে নেই।

বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর বলেন, ঘাতক টমটম ও চালককে পাকড়াও করেছে জনতা। তবে, নিহত শিশুর অভিভাবকরা আইনের আশ্রয় ও কোন ক্ষতিপূরণ নেবেনা জানালে গাড়িসহ চালককে ছেড়ে দেওয়া হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.