প্রথমবারের মতো ‘মিস ইংল্যান্ড’ প্রতিযোগিতার ফাইনালে উঠলো কোন হিজাবী নারী। ২০ বছর বয়সী ওই মুসলিম তরুণীর নাম সারা ইফতেখার।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) নটিংহ্যামশায়ারের কেলহ্যাম হলে মিস ইংল্যান্ডের ফাইনালে হিজাব পরে অংশ নেবেন সারা। তিনি প্রথম মুসলিম হিসেবে ‘মিস ইংল্যান্ড’ খেতাব জিততে চান।
প্রতিযোগিতায় জিততে হলে আরো ৪৯ জনকে পেছনে ফেলতে হবে তাকে। আর ইংল্যান্ডের সেরা সুন্দরীর মুকুট মাথায় উঠলে চীনে মিস ওয়ার্ল্ডে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন এই মুসলিম নারী।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেলফি দিয়ে সারা লিখেন, ওয়াও!!! ২০১৮ সালের মিস ইংল্যান্ডের ফাইনালে পৌঁছানোর অনুভূতি বোঝাতে পারবো না। আলহামদুল্লিাহ।
জানা গেছে, ১৬ বছর বয়সে নিজের ব্যবসা চালু করা সারা তার জনপ্রিয়তাকে ব্যবহার যে অর্থ পেয়েছেন তা দিয়ে একটি দাতব্য সংস্থা খুলেছেন। সারা গোফান্ডমি দাতব্য সংস্থাটি দক্ষিণ আমেরিকা, শ্রীলঙ্কা, রাশিয়া, ভিয়েতনামের বাস্তুচ্যুত শিশু এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করে থাকে।
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.