এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :
কুতুবদিয়া উপজেলায় রবিবার (২২ এপ্রিল) সকাল ১০টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটা অবিকৃত অবস্থায় রাখা ও কোটা বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবীতে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার নূরুচ ছাফা বি.কম, মুক্তিযোদ্ধা পুলিন বিহারী শীল, লেয়াকত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য সচিব রাজীব শীল, সদস্য যথাক্রমে রিমন শীল, গিয়াস উদ্দিন, আরিফুর রহমান, পীযুশ দাশ, উম্মুল হায়াত জেসমিন, আইয়ুব খাঁন, হালিমা বেগম প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.