সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মুজিবুর রহমান চেয়ারম্যানের রোগ মুক্তি কামনায় কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের দোয়া মাহফিল

মুজিবুর রহমান চেয়ারম্যানের রোগ মুক্তি কামনায় কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র জনপ্রিয় রাজনীতিবিদ মুজিবুর রহমান চেয়ারম্যান সম্প্রতি স্বপরিবারে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ২ জুন (মঙ্গলবার) সকাল ১০ টায় কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুচ ছাপা বি,কমের সঞ্চালনায় রোগ মুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ তাহের, সাংগঠনিক সস্পাদক নাজিম উদ্দিন (লালা), প্রচার সম্পাদক শাহাজাহান সিকদার, শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকু, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান আজমগীর মাতবর, উত্তর ধূরুং ইউনিয়ন আওয়ামীলীগের সভপতি অধ্যাপক শফিউল মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, দক্ষিণ ধূরুং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোতাহের কোম্পানি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, লেমশীখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক সিকদার, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, আলী আকবর ড়েইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব, মহিলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দা মেহেরুন নেছা, সাধারণ সম্পাদক আরজু আকতার, যুবলীগের আহ্বায়ক আবু জাফর ছিদ্দকী, কৃষকলীগের সভাপতি মিজবাহ উদ্দীন, ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিন, যুব মহিলা লীগের সভাপতি হাসানুর জাহান রুজি, সাধারণ সম্পাদক বেবী আকতার, মৎস্যজীবী লীগের সভাপতি এম কপিল উদ্দিন চৌধুরী, বাস্তুহারা লীগের সভাপতি মনির আহম্মদ মাতবরসহ দলীয় ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা।

দোয়া মাহফিল পরিচালনা করেন বড়ঘোপ বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মৌলনা আবু ছৈয়দ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.