সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / মৃত্যুর কারণ ইয়াবা! টেকনাফে এক ইয়াবা বহনকারীর মর্মান্তিক মৃত্যু

মৃত্যুর কারণ ইয়াবা! টেকনাফে এক ইয়াবা বহনকারীর মর্মান্তিক মৃত্যু

Lash- 4গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

সীমান্ত উপজেলা টেকনাফে ইয়াবা বহনকারী এক যুবকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত যুবক টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার গোরা মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল প্রঃ বাইগ্যা (৩০) বলে জানায়। ৯ জানুয়ারী শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এলাকাবাসী সূত্রে জানায়, সে একজন ইয়াবা বহনকারী। শুক্রবার ইসমাইল নিজ বাড়ী থেকে পায়ু পথে ইয়াবা নিয়ে পাচারের উদ্যেশ্যে বের হয়। পরে রঙ্গিখালী তার বোনের বাড়ী গিয়ে উঠে। সেখানে অবস্থানকালীন সময়ে তার শারিরীক অবস্থার অবনতি ঘটে। শনিবার তার অবস্থা বেগতিক হয়ে উঠলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নূরুল আলম দ্বীন তাকে মৃত্যু ঘোষণা করেন। এনিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। এ ঘটনায় এলাকায় ভিন্ন ভিন্ন মন্তব্য পাওয়া যাচ্ছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, এ ঘটনার বিষয়ে শুনেছি। নিহতের বাড়ীতে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনা তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ মুন্সি জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরুতহাল যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.