
নিজস্ব প্রতিনধি; কক্সভিউ :
কক্সবাজারের রামুর পেঁচারদ্বীপ এলাকায় পর্যটকবাহী বাসের সাথে যাত্রীবাহী সিএনজির মুখোমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে অপর ৩জন যাত্রী আহত হয়েছেন। ৮ জানুয়ারি সোমবার বেলা পৌনে ১২টা দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ৮ জানুয়ারি সোমবার বেলা পৌনে ১২টা দিকে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে রামুর খুনিয়াপালং পেঁচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌছলে পর্যটকবাহী ইনানী অভিমূখী একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৩৫২৮) এবং কক্সবাজার অভিমূখী কক্সবাজার-থ-১১-২৪৬৪ নাম্বারধারী সিএনজি টেক্সীর মুখোমূখী সংঘর্ষ লাগে। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালক নুরুল আবছার সহ দু’জন মারা যায় ও বাকী আরেকজন কক্সবাজার সদর হাসপাতালে মারা যান বলে জানিয়েছে পুলিশ। আহত অপর তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতরা হলেন, টেকনাফের বাহারছরা শামলাপুর পুরানপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে সিএনজি চালক নুরুল আবছার (২৬) ও মৃত হাজি সিকান্দারের ছেলে ছৈয়দুল ইসলাম (৫৫) বাকি একজনে পরিচয় তাৎক্ষণিক কেউ জানাতে পারেননি।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবদুল হালিম দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.