সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / মেসির দুর্দান্ত হ্যাটট্রিক, স্তব্ধ লেগানেস

মেসির দুর্দান্ত হ্যাটট্রিক, স্তব্ধ লেগানেস

লা লিগায় মেসি মানেই দুর্দান্ত কিছু। মেসির হ্যাট্রিকে লেগানেসকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। খেলা শুরুর ২৭ মিনিটের মধ্যে গোল করেন মেসি। এরপরে ৩২ মিনিটে আরও একটি গোল দেন মেসি। তবে লেগানাসের পক্ষে নাবিল এল ঝার ৬৮ মিনিটে একটি গোল পরিশোধ করে ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করেছিলেন। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। ৮৭ মিনিটে আরও একটি বার্সেলোনার সমর্থকদের জয়োৎসবের ক্ষণ তৈরি করে দেন মেসি।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগে মাত্রই রোমার বিপক্ষে বড় জয় পায় বার্সা। লিগের ৩০ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট কাতালান ক্লাবটির। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকোর চেয়ে তারা এগিয়ে ৯ পয়েন্টে। এই ম্যাচ জেতার কারণে এখন ব্যবধান ১২। শিরোপা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে মেসি-সুয়ারেজদের। লেগানেসের বিপক্ষে ম্যাচে নামার আগে কোনো দুশ্চিন্তাও ছিলনা বার্সা কোচের। দলে সাসপেনশান বা ইনজুরি ছিল না। ক্যাম্প ন্যু’তে পূর্ণ শক্তির একাদশ নিয়েই নেমেছে বার্সেলোনা। এই খেলার আগে দু দলের শেষ ৩ দেখায় সব ক’টিতেই জয় বার্সার।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.