সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মেহেরঘোনা থেকে রাতে ৩টি গরু চুরি 

মেহেরঘোনা থেকে রাতে ৩টি গরু চুরি 

http://coxview.com/wp-content/uploads/2017/02/Cow-2.jpeg

গরু চুরি

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের নবঘোষিত উপজেলা ঈদগাঁওর মেহেরঘোনা নামক এলাকা থেকে ভোররাতে ৩ টি চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
১০ ডিসেম্বর ভোর রাত আনুমানিক ৪টার দিকে  ঈদগাঁও ইউনিয়নের দক্ষিন মেহেরঘোনার নুরুল আমিনের গোয়ালঘর থেকে ২টি ও কাউছারের গোয়ালঘর থেকে ১টি গরু চুরি করে নিয়ে যায় চোর সিন্ডিকেট চক্ররা। গরুর মূল্যে আড়াই লক্ষ টাকা হতে পারে বলেও স্থানীয়দের ধারনা।
গরুর মালিকরা বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়ার পরেও না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। লোকজন গাড়ী ভর্তি গরু নিয়ে যেতে দেখেন বলে জানান ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুল আলম।
স্থানীয় মেম্বার মিজানুর রহমান মুহসিন দুইটি বাড়ী থেকে ৩টি গরু চুরি করার সত্যতা নিশ্চিত করেন এ প্রতিবেদককে।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.