সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মেহেরঘোনা রেঞ্জের নেতৃত্বে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন, পাইপ ও বালু জব্দ

মেহেরঘোনা রেঞ্জের নেতৃত্বে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন, পাইপ ও বালু জব্দ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের মেহেরঘোনা রেঞ্জের রেঞ্জ কর্মকতার নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন কালে ড্রেজান মেশিন, পাইন ও বালু জব্দ করার খবর পাওয়া গেছে।

১৪ ফ্রেরুয়ারী দুপুর একটার দিকে মেহেরঘোনা রেঞ্জের আওতাধীন ধলিরছড়া বনবিটের তলিয়া ঘোনা এলাকায় মেহেরঘোনা রেঞ্জের রেঞ্জ কর্মকতা মামুন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনকালে এক ড্রেজার মেশিন, ৩শত ফুট পাইপ ও বালু জব্দ করা হয়। এই অভিযানে বিজিবি রামু শহর ক্যাম্প এবং বন বিভাগের ষ্টাফগণ অংশ নেন।

জব্দকৃত মেশিন ও পাইপ রেঞ্জ অফিসের হেফাজতে রয়েছে। জড়িতদের বিরুদ্ধে পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলনের দায়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ ব্যাপারে মেহেরঘোনা রেঞ্জের রেঞ্জ কর্মকতা মামুন মিয়া জানান, পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনকারীদের কোন ছাড় নেই। কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.