নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
মটর সাইকেল দুর্ঘটনায় ইসলামপুরের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৫ই ফেব্রুয়ারী বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামপুর নতুন অফিস এলাকায় সে যাত্রীবাহী সৌদিয়া এরো বাসের ধাক্কায় মারাত্মক আহত হয়েছে। নিহত যুবক ইমতিয়াজ শরীফ সাঈদী ঈদগাঁও উপজেলার ইসলামপুরের নতুন অফিস এলাকার মনজুর আলমের ছেলে।
দুর্ঘটনার পরপরেই তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানেই তার মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ১৮ বছর। সৌদি প্রবাসী তার চাচা গত ডিসেম্বরে তাকে এই মোটরবাইকটি কিনে দিয়েছিলেন।
স্থানীয় সূত্র মতে, গত দু’বছর আগেও ঈদগাঁও থানা এলাকায় মোটরসাইকেল আরোহী তার এক ফুফাত ভাইও নিহত হয়েছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.