সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / “যারা জাতির পিতা মানে না, তাদের রাষ্ট্র ও রাজনীতি থেকে বিদায় জানাতে হবে” —জাতীয় যুব জোট

“যারা জাতির পিতা মানে না, তাদের রাষ্ট্র ও রাজনীতি থেকে বিদায় জানাতে হবে” —জাতীয় যুব জোট

সংবাদ বিজ্ঞপ্তি :
“যারা জাতির পিতা মানে না, জাতির পিতার খুনীদের পক্ষ নেয়, যুদ্ধাপরাধী ও জঙ্গীদের আশ্রয় দেয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে চায়, সেই জামাত-বিএনপিকে রাষ্ট্র ও রাজনীতি থেকে বিদায় জানাতে হবে”। জাতীয় শোক দিবস উপলক্ষে ১৬ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা জাসদ কার্যালয়ে জাসদ’র সহযোগী সংগঠন জাতীয় যুবজোট, কক্সবাজার জেলার উদ্যোগে সংগঠনের সভাপতি রমজান আলী সিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ হিমুর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভার আলোচনায় বক্তরা এসব কথা বলেন।

সভায় বক্তারা, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, বঙ্গবন্ধুর দেশপ্রেম ও রাজনৈতিক বিচক্ষনতা বঙ্গবন্ধুকে শুধু বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতায় পরিণত করেনি, বিশ্বের অন্যতম সেরা গণনায়কে পরিণত করেছিল। ফলে যারা স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারা মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। আজ যারা বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার মেনে নিতে পারছে না, যারা জাতির পিতার খুনীদের পক্ষ নেয়, যুদ্ধাপরাধী ও জঙ্গীদের আশ্রয় দেয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে চায়, যারা আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত সেই জামাত-বিএনপি ও তাদের দোসরদেকে রাষ্ট্র ও রাজনীতি থেকে বিদায় জানাতে হবে।

শোককে শক্তিতে পরিনত করে আগামী নিবার্চনে মুক্তিযুদ্ধের শক্তিকে বিজয়ী করার মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত দেশের পথে নিয়ে যেতে ১৪দলীয় জোটকে শাক্তিশালী করতে হবে।

সভায় অন্যোন্যর মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় যুব জোট, কক্সবাজার জেলা সহ-সভাপতি আবদুর রহিম, সাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীন, নুরুল আলম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সিরাজী, মোঃ জাকের হোসাইন, অর্থ সম্পাদক দিদারুল আলম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা, কৃষি বিষয়ক সম্পাদক একরামুল হক কন্ট্রাক্টর, যুবজোট নেতা মোঃ আব্বাস উদ্দিন, আজম খাঁন, আবদু সালাম, মোঃ আমান উল্লাহ আমান, মোঃ কাইছার, মোঃ ছৈয়দ আমিন, মোহাম্মদ আলী, মোঃ আলমগীর, নুরুচ্ছবি, আবদু শুক্কুর, মোঃ বোরহান উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী ভোর ৬টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা, শোক পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনে কর্মসূচী আরম্ভ করা হয়। সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়, সকাল ১০টায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়, সকাল ১১টায় কর্মীসভা ও দুপুর দেড়টায় মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। আলোচনাসভা শুরুর প্রাক্কালে এক শোক র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাসদ কার্যালয়ে এসে শেষ হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.