
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে দুর্বৃত্তদের গুলিতে মিজানুর রহমান রাসেল নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে। মিজানুর শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানিনগর গ্রামের মো. রফিক মাস্টারের ছেলে।
প্রবাসীদের বরাত দিয়ে নিহতের বাবা রফিক জানান, রাসেল স্টুডেন্ট ভিসায় আড়াই বছর আগে যুক্তরাষ্ট্রে যান। লস অ্যাঞ্জেলেসে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন তিনি। পাশাপাশি একটি কোম্পানিতে চাকরিও করতেন। মঙ্গলবার ভোরে দায়িত্বরত অবস্থায় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করোনার কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
লস এঞ্জেলেসে কর্মরত কয়েকজন বাংলাদেশি ফোনে নিহতের বাবাকে জানিয়েছেন, স্থানীয় কমিউনিটির নেতারা বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে মিজানুরের মরদেহ দেশে পাঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সূত্র:priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.