সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঈদগাঁওতে ফ্রি চিকিৎসা ক্যাম্প

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঈদগাঁওতে ফ্রি চিকিৎসা ক্যাম্প

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।


২৭শে অক্টোবর (রবিবার) ঈদগাঁও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির পক্ষ থেকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের শাহ ফকিরা বাজারে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।


দিনব্যাপী এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৪ জন চিকিৎসক তিনশতাধিক রোগীকে ওষুধসহ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন বলে জানান ঈদগাঁও উপজেলা যুবদলের আহবায়ক কামাল হোসেন।


এই সময় আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল উদ্দিন বেলাল, সিঃ যুগ্ম আহবায়ক আজিজুল হক রুবেল, যুগ্ম আহবায়ক আবুহেনা,শাহজান মোঃ আলমগীর ও কাউছার। চিকিৎসা সেবা পাওয়া আমেনা বেগম, আব্দু জলিলসহ কজন জানান, আজকে তারা বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ পেয়ে অনেক উপকৃত হয়েছে।


সদস্য সচিব বেলাল উদ্দিন বেলাল জানান, নিম্ন আয়ের মানুষগুলো টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে অনেকেই কষ্ট পাচ্ছে তাই প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।


অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল ও আযমগীরসহ অনেকে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.