
রমজান মাসেও রামুতে নিত্য প্রয়োজনীয় মালামালের দাম লাগামহীন
কামাল শিশির; রামু :
পবিত্র রমজান মাসেও রামুর ঈদগড় বাজারসহ উপজেলার প্রতিটি বাজারে লাগামহীন চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজিসহ নিত্য প্রয়োজনীয় মালামাল। কম দামে গ্রামাঞ্চলের বাজারগুলোতে সবজিসহ যাবতীয় মালামাল ক্রয় করতে হিমশিম খাচ্ছে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ।
রামুর জোয়ারিয়ানালা বাজার, পানিরছড়া বাজার, ঈদগড় বাজারসহ আরো বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, করলা ৬০টাকা, বেগুন ৬০টাকা, ঢ়েড়শ ৮০ টাকা, ১ হালি লেবু ৫০, ১ হালি কলা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রমজান মাসেও রামুতে নিত্য প্রয়োজনীয় মালামালের দাম লাগামহীন
ঈদগড় বাজারের সবজি ব্যবসায়ী মোঃ জাকের জানান, বাজারে সবজির দাম চড়া। জোয়ারিয়ানালা এলাকার দিনমজুর শামশুল আলম বলেন, সারাদিন ৩শ থেকে ৪শ টাকা কামাই তারমধ্যে সবজি কিনতেই খরচ হয় ২০০/২৫০ টাকা।
অপরদিকে চাল, ডাল, তেল, ছোলা, ধনেপাতা, খেঁজুর সহ অরো নানা নিত্য প্রয়োজনিয় মালামালও বিক্রি হচ্ছে চড়া দামে। শুধু তা নয় অনেক ব্যবসায়ী মাছ, মাংস, মুরগী তাদের ইচ্ছামত দাম নিয়ে বিক্রি করছে।
এছাড়া মাঠ পর্যায়ে প্রশাসনের নজরদারির আভাবে পাইকারি এবং খুচরা পর্যায়ে বিক্রেতারা সরকার নির্ধারিত দর অমান্য করে কিছুটা নিজের (চড়া) দামে বিক্রি করছে। ফলে খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষরা ওই দামে সবজিসহ যাবতীয় মালামাল কিনতে বাধ্য হচ্ছেন।
বাজার মূল্য নিয়ন্ত্রণে হাট ও বাজারে অভিযান পরিচালনা দরকার বলে মনে করছেন এলাকার খেটে খাওয়া মানুষ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.