
ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি (৩০) ঐ ইউনিয়নের নতুন বাজার পাহাড়তলী এলাকাল জালাল আহমদের পুত্র বলে জানা গেছে।
স্থানীয় দুই শিক্ষক জানান, এদিন সকাল ১০টার দিকে রশিদনগর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পাশ্ব র্বতী একটি আকাশমনি গাছে রশিতে ঝুলন্ত ওসমান গনির মৃতদেহ দেখতে পায় লোকজন। স্থানীয়রা বিষয়টি রামু থানাকে অবহিত করেছে।
নিহত যুবকের বোন রেহেনা নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক।
আরো জানা গেছে, ঐদিন ওসমান গনি ফজরের নামায আদায় করেন। সকালে ভাত খাওয়ার পর মায়ের সাথে কথা বাকবিতন্ডা হয়। এর জেরে সে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। নিহত যুবক মানসিক বিকারগ্রস্ত বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
রশিদনগর ইউপি চেয়ারম্যান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে, তা তিনি জানেন না বলে জানান।
উল্লেখ্য যে, বিগত ১০ নভেম্বর একই ইউনিয়নের সিকদারপাড়া এলাকার নাজির হোছনের দুই কন্যা তছলিমা আকতার (১৭) এবং মর্জিনা আকতার (২০) বাড়ির ভিতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। দুই বোনের আত্মহত্যার এ ঘটনার কোন রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। তার রেশ কাটতে না কাটতেই আরো একজনের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.